ঈশ্বর জানে
ঈশ্বর জানে
----রহিম বাদশা
আমি ভবঘুরে জীর্ণ-শীর্ণ,
দিকভ্রান্ত উদ্দেশ্যবিহীন-
হাজার ক্রোশ হেঁটে চলা মুসাফির
শুধু তোমার খোঁজে -
সে কথা আমার ঈশ্বর জানে ।
রাজকুমারের সুন্দর চোখের মতো
আমারও সুন্দর চক্ষুদ্বয় আজ
মৃতপ্রায় সারস পাখির চোখের মতো
কালো, দৃষ্টিহীন, ঝাপসা হয়ে পড়েছে,
চোখের পাপড়ি গুলো ভিজতে ভিজতে,
ঋষি-মনিষীদের জটা চুলের ন্যায়
জট পাকিয়েছে তোমার জন্যে,
সে কথা আমার ঈশ্বর জানে ।
আমার ঈশ্বর জানে -
কত হাজারো নির্ঘুম রাত তাঁকে
একবারও না ডেকে -
উন্মাদ-বেহায়া-নির্লজ্জের মতো,
পথে হারিয়ে যাওয়া ছোট্ট শিশুর মতো,
আমি শুধু তোমায় ডেকেছি,
সে কথা আমার ঈশ্বর জানে ।
তোমার ছুঁড়ে দেওয়া তীব্র অনলে,
আমার সারা দেহে উত্তাপ ছড়িয়ে
সিন্দুরে আকাশের মতো-
লালাভ হয়ে গেল আমার দেহ,
আমার গায়ে জ্বর আসলো তোমার জন্যে,
সে কথা আমার ঈশ্বর জানে ।
লক্ষ কোটি বছর আগে
আমার জন্ম হয়েছিল তোমার জন্যে,
জন্ম থেকে আজন্ম তোমাকে না পাওয়ার
তীব্র যন্ত্রণা নিয়েও তোমার অপেক্ষায় ছিলাম,
কিন্তু তুমি তা জানলে না,
সে কথা আমার ঈশ্বর জানে ।
আমি জন্মেছিলাম তোমার জন্যে,
আমি হাহাকার করে কেঁদেছি তোমার জন্যে,
সে কথা আমার ঈশ্বর জানে ।
তারপর বহুদিন কেটে যাবে -
একদিন তুমিও জানবে,
আমার মৃত্যু হয়েছিল তোমারই জন্যে ।
13/07/2026 at 02:40 AM
Copyrights 🚫
©Rahim Badshah™
-- নোট :--
®Rahim Badshah™
এই লেখার সমস্ত স্বত্বাধিকার © "রহিম বাদশা" এর সংরক্ষিত। এই লেখার কোন অংশই লেখকের অনুমতি ব্যতীত ফটোকপি, রেকর্ডিং, বা অন্যান্য বৈদ্যুতিক বা যান্ত্রিক পদ্ধতি সহ, কোনও আকারে বা কোনও উপায়ে পুনরুতপাদন, বিতরণ বা প্রেরণ করা যাবে না । তবে শেয়ার এবং লেখকের ক্রেডিট দেয়ার শর্তে অনুমতি দেয়া হলো।
অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় -
"মেইল করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন"


No comments