প্রতিযোগিতা
প্রতিযোগিতা
----রহিম বাদশা
ভালোবাসা ? উহু..... সে তো তোমার থেকেই শিখেছি ।
তোমার দান করা ভালোবাসায় আমি কাঙাল থেকে
এখন যে কানায় কানায় পূর্ণ ভালোবাসা নিয়ে,
ভিখারির মতো রাস্তায় এসে দাঁড়িয়েছি ।
তাহলে কী অভিমান ?
সে কি আর আমায় মানায় নাকি ?
জগতের সমস্ত অভিমানের একচ্ছত্র মালিকানা যে
একমাত্র তোমার দখলেই রয়েছে,
সেখানেও যে আমি হেরে যাওয়া ব্যর্থ মানুষ ।
তাহলে কী মায়া ?
সেটাও তো আমার মাঝে নেই,
তাহলে তো আর এভাবে ছেড়ে চলে যেতে না ।
মায়া তো আছে তোমার মাঝে,
যার জন্যই তো ছেড়ে চলে যাওয়ার পরেও,
মায়ার টানে আমি আজও পথ চেয়ে আছি ।
কষ্ট দেয়ার প্রতিযোগিতা কী করা যায় ?
তাও কি আর হয় নাকি ?
আমি তো আর তোমার মতো হাসতে হাসতে
বুকের ভেতর ক্ষত বিক্ষত করে দিয়ে
দর্শকের মতো উপভোগ করতে পারি না ।
তাড়িয়ে দেয়া নির্লজ্জ ভিক্ষুকের মতো,
বারবার তোমার দুয়ারেই হাত পেতে থাকি ।
আমি বরং অপেক্ষায় থাকি,
খোলা আকাশের নিচে বিশাল সমুদ্রের তীর ঘেঁষে
চোরাবালির মাঝে দু'পা আটকে দাঁড়িয়ে থাকবো,
তোমার অপেক্ষায় আমি কয়েক যুগ পার করে দিব ।
তুমি এসে আমায় দু'হাতে টেনে তুলে বুকে জড়িয়ে ধরবে,
অপেক্ষার বেলায় তুমি কিন্তু আমার কাছে
হেরেই যাবে, জিতবো কিন্তু আমিই ।
14/07/2026 at 01:25 AM
Copyrights 🚫
©Rahim Badshah™
-- নোট :--
®Rahim Badshah™
এই লেখার সমস্ত স্বত্বাধিকার © "রহিম বাদশা" এর সংরক্ষিত। এই লেখার কোন অংশই লেখকের অনুমতি ব্যতীত ফটোকপি, রেকর্ডিং, বা অন্যান্য বৈদ্যুতিক বা যান্ত্রিক পদ্ধতি সহ, কোনও আকারে বা কোনও উপায়ে পুনরুতপাদন, বিতরণ বা প্রেরণ করা যাবে না । তবে শেয়ার এবং লেখকের ক্রেডিট দেয়ার শর্তে অনুমতি দেয়া হলো।
অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় -
"মেইল করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন"


No comments